পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি সব সময় আন্তরিক। শ্রমিকদের দাবির প্রতিও সরকার সহানুভূতিশীল। এ কারণে দ্রুত কমিটি গঠন করে কাজ শুরু করা হয়েছে।
সভায় জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলনে ফটোসাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের স্থায়ী কার্যালয়ের সমস্যার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান।
সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শ শেষ করেই আইনটি চূড়ান্ত করা হবে।
সভায় সংগঠনটির সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ নেতারা ফটোসাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।