জাতীয় বেতনকাঠামো ২০২৬ কার্যকর হলে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে কিছু গ্রেডে অসংগতি দেখা দিতে পারে বলে দাবি করেছেন কর্মচারীরা। তাঁদের হিসাবে, নতুন কাঠামোয় ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন বেশি হলেও নির্ধারণ পদ্ধতির কারণে ১২তম গ্রেডের কর্মচারী বেশি মূল বেতন পেতে পারেন।
এ ছাড়া পদোন্নতির পর মূল বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতার হার কমে যাওয়ায় কারও কারও মোট মাসিক