• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু সরকারের একার দায়িত্ব নয়। সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসতে হবে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে রিজভী ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। জ্বর হলে নিজে থেকে ওষুধ না খেয়ে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি করপোরেশনের ডেঙ্গু কেন্দ্রে রোগীর সংখ্যা আগের তুলনায় কমেছে। তিনি বলেন, বৃষ্টির পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বাড়ে। তাই বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতারা, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

০৫ নভেম্বর ২০২৬, ০৯:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।