• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সানওয়ে গ্রুপের চেয়ারম্যান

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সানওয়ে গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় কনগ্লোমারেট সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া সাক্ষাৎ করেছেন।

বুধবার কুয়ালালামপুরের একটি হোটেলে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সানওয়ে গ্রুপ আবাসন, হসপিটালিটি, রিটেইল, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে বড় পরিসরে ব্যবসা পরিচালনা করছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দেশটি সফর করছেন।

১৩ আগস্ট ২০২৫, ০৬:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।