• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জাতীয় স্মৃতিসৌধে

জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জাতীয় স্মৃতিসৌধে

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার সকাল থেকে ২৫ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্যবর্ধন করা হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।

১৮ মার্চ ২০২৫, ০২:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।