• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জাতিসংঘ মহাসচিব মার্চ মাসে বাংলাদেশ সফর করবেন

জাতিসংঘ মহাসচিব মার্চ মাসে বাংলাদেশ সফর করবেন

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩-১৬ মার্চ বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবেন । তার কার্যালয় এ কথা নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে।  

আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিউইয়র্কে গত ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান তার কাছে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। 

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।