• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কোন বিতর্ক থাকতে পারে না অন্তর্বর্তী সরকার নিয়ে : হাইকোর্ট

কোন বিতর্ক থাকতে পারে না অন্তর্বর্তী সরকার নিয়ে : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো: মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন।

আদালত বলেছেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।