• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা বিজয় দিবস উপলক্ষে

ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা বিজয় দিবস উপলক্ষে

নিজস্ব প্রতিবেদক

বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার ৫৪তম বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করবে ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা। 

রোববার সংগঠনটির ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়, ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেট) থেকে শাহবাগ পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। র‍্যালিতে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।