• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

তীব্র শীত পড়েছে চুয়াডাঙ্গায়

তীব্র শীত পড়েছে চুয়াডাঙ্গায়

নিজস্ব প্রতিবেদক

শীতে থর থর করে কাঁপছে চুয়াডাঙ্গার মানুষ। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (১৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলাতে। দিন দিন কমছে এ জেলার তাপমাত্রা।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, জেলায় বিকেল ৪টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগে সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

এখানে কনকনে ঠান্ডা বাতাসের সাথে বইছে কুয়াশার দাপট। ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন।

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন তারা। গরম কাপড় পরে নিজেদের শীত নিবারণের চেষ্টা করছেন। তবে এসব প্রচেষ্টা যথেষ্ট নয় এবং শীতের এই তীব্রতা তাদের জন্য মারাত্মক কষ্টকর হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ-পর্যবেক্ষক রাকিবুল হাসাম জানান, চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনের ব্যবধানে তামপাত্রা আরো কমতে পারে। শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।

১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।