• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন ২০০তম দিন

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলে হামলা শুরু করে হিজবুল্লাহ। যার জবাবে লেবাননে হামলা চালায় ইসরাইলি বাহিনী। সেই থেকে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেরই বহু হতাহত ও অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

বিস্তারিত

সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক হাবে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার

বাংলাদেশের এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক যুক্তরাজ্যের এই আগ্রহের কথা জানান।

বিস্তারিত

বেশি পরিমাণ সেবা প্রদানের পরামর্শ দেন আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দক্ষ বিচার বিভাগ গঠনের জন্য দেশে একটি শক্তিশালী ও বিশ্বমানের জুডিশিয়াল একাডেমি অত্যন্ত প্রয়োজন। ভূমি অধিগ্রহণ শেষ করে আগামী নভেম্বর মাস নাগাদ প্রধানমন্ত্রীর মাধ্যমে এই একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে।

বিস্তারিত

শ্রমিক ও পেশাজীবীদের নিয়োগ দিতে চায় মরিশাস: প্রতিমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বুধবার সকালে মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী মনিশ গোবিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এ আহ্বান জানান। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিস্তারিত

 ‘পুষ্পা টু’ সিনেমার বাজেটও দ্বিগুণ

এ বছরের সবচেয়ে হাইপড ভারতীয় সিনেমা ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলের সিনেমাটি এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে ট্রেন্ডিং টিজারে রয়েছে। 'পুষ্পা ২' এর ডিজিটাল, স্যাটেলাইট ও টিভি স্বত্ব কিভাবে বিক্রি হবে তা নিয়ে ছিল নানা জল্পনা। পরিচালক সুকুমার এখন ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বরাবরের মতো সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু-রাশমিকা। তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড়, হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’।

বিস্তারিত

তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা

সারা দেশে এই অসহনীয় তাপমাত্রায় শিশুরা উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। আজ বুধবার বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশজুড়ে দুঃসহ তাপপ্রবাহ বিরাজ করছে। সারা দেশে এই অসহনীয় তাপমাত্রায় শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন।

বিস্তারিত

হাসপাতালে ভর্তি কার্লোস তেভেজ

বুকে ব্যথা পাওয়ায় সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছেন কার্লোস তেভেজ। তবে আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড এখন সুস্থ আছেন বলে জানিয়েছে তাঁর ক্লাব আতলেতিকো ইন্দিপেন্দিয়েন্ট। গত বছর ইন্দিপেন্দিয়েন্টের প্রধান কোচের দায়িত্ব নেন তেভেজ। তাঁর অসুস্থার বিষয়ে আর্জেন্টাইন ক্লাব সামাজিক মাধ্যমে লিখেছে, ‘আমাদের কোচ কার্লোস তেভেজ বুকে ব্যথা নিয়ে সান ইসিদ্রোর লা ত্রিনিদাদ হাসপাতালে গিয়েছিলেন। প্রাথমিক পরীক্ষায় ফল সন্তোষজনক। আগামীকাল তাঁর সাধারণ চেকআপের অংশ হিসেবে কিছু পরীক্ষা করা হবে, সেসব শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন।’

বিস্তারিত

সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

জোনাথন টপ অর্ডার ব্যাটসম্যান, টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাটিং করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বোলিংয়ের দায়িত্বও সামলান ঠিকঠাক, নিয়মিত করেন লেগ স্পিন। জিম্বাবুয়ে ক্রিকেট দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের দীর্ঘ ক্যারিয়ার। ১১ বছরে দেশটির হয়ে ৬০টি টেস্ট ও ১৮৮টি ওয়ানডে খেলেছেন সাবেক বাঁহাতি এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ে দলে ক্যাম্পবেলের আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে তার ভূমিকা বাবা হিসেবে। জিম্বাবুয়ে ক্রিকেট দলে ডাক পেয়েছেন তার ছেলে জোনাথন ক্যাম্পবেল।

বিস্তারিত

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা ০৮ মিনিটে (স্থানীয় সময়) পৌঁছালে থাই উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ৬ দিনের সরকারি সফরে আজ বুধবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ব্যাংকক পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিস্তারিত

৬ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

৬ দিনের সফরে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া ছাড়াও জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) ৮০তম অধিবেশনে যোগ দেবেন তিনি।

বিস্তারিত