• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মাদারীপুরে দুই উপজেলায় হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

জানা গেছে, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারখানার ব্যবসায়ী শাহাদত সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির বাইরে বের করা হলে কিছুক্ষণ পরে বুকে ব্যথা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। এ সময় হিটস্ট্রোকে মৃত্যু হয় তার। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে উদ্ধার করে কৃষকের মরদেহ।

বিস্তারিত

পটুয়াখালীর খালে ‘টর্পেডো’সদৃশ বস্তু

পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি খালে টর্পেডো সদৃশ বস্তু ভেসে এসেছে। বস্তুটি দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম-সংলগ্ন ভাঙা খালে টর্পেডোনামক অস্ত্রটি দেখতে পান এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটির দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৪ ফুট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল দিয়ে এটি ভেসে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বিস্তারিত

বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় সোমবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিস্তারিত

বিশ্বব্যাংকের শর্তে সরানো হলো পিডি

বিস্তারিত

২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ কায়সার হামিদ নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও কাস্টমস শুল্ক গোয়েন্দারা। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। এয়ার অ্যারাবিয়ার ‌‘জি৯৫২১’ ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল তার।

বিস্তারিত

ট্রলি চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে সদর উপজেলাধীন কদমতলা-বৈকারী সড়কের আগরদাড়ি মাদরাসার পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ!

৪২ ডিগ্রি ছাড়িয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস।

বিস্তারিত

বৃষ্টি-বন্যা-ভূমিধসে নিহত ১৫০ ছাড়াল

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। চলতি বছরের জানুয়ারি থেকে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে।

বিস্তারিত

বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম ডাকু (২৫) নামের বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন।

বিস্তারিত

ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে প্রায় ১১টা পর্যন্ত আন্দোলনকারী ২০ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হয়। এরপর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। পরে অবরোধ তুলে নেওয়া হলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়।

বিস্তারিত