• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দেশের মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ: সুলতানা কামাল

দেশের মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। মানবাধিকারের কথা তুললে সরকার বিরক্ত হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩: এমএসএফের পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সুলতানা কামাল।

বিস্তারিত

‘অ্যাডাল্ট’ চরিত্র থেকে বের হতে চান রাজশ্রী

ভারতীয় অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের সিরিজগুলোতে বোল্ড চরিত্রে অভিনয় করে বহুল আলোচিত হয়েছেন রাজশ্রী দেশ পান্ডে। ‘সেক্রেড গেমস’, ‘ট্রায়াল বাই ফায়ার’-এর মতো জনপ্রিয় সিরিজে তিনি দাপটের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে আবীর হোসেন (৩৮) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে তাকে হত্যা করা হয়। নিহত আবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী। তিনি পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

বিস্তারিত

থার্টিফার্স্টে ফানুস-আতশবাজি বা গুলি ছুড়লেই ব্যবস্থা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডিএমপি কমিশনার থার্টি ফাস্ট নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা স্বত্বেও যদি কেউ ফানুস ওড়ায়, আতশবাজি ফাটায় বা অস্ত্র দিয়ে গুলি ছোড়ে তাহলে নির্দেশনা অনুযায়ী অ্যাকশন নেওয়া ছাড়া উপায় থাকবে না। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।

বিস্তারিত

নির্বাচন : মোটরসাইকেল ও যান চলাচলে নিষেধাজ্ঞা যেদিন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে উপলক্ষ্যে যান চলাচলের বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে ৭২ ঘণ্টা মোটরসাইকেল ও ২৪ ঘণ্টা সর্বসাধারণের যান চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিস্তারিত

রাজধানীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে ৩ গাড়িতে আগুন

রাজধানীর রামপুরা বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে ভবনের নিচে পার্কিং করা তিনটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও রামপুরা থানা পুলিশ। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে রামপুরা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল ১৬ দিন

ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগের পঞ্জিকায় মাধ্যমিকের চেয়ে প্রাথমিকে শিক্ষকদের ছুটি কম হওয়ায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়ানো হয়েছে।

বিস্তারিত

নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় ৮ নেতার কারাদণ্ড

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম মাসুদসহ আটজনকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত

রাশিয়ায় ইউক্রেনের বিমান হামলা : ২১ নাগরিক নিহত

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ইউক্রেনের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। দেশটির আঞ্চলিক গভর্নর বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে মারাত্মক এ হামলায় নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

বিস্তারিত

মাঠ পর্যায়ে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকার ক্ষমতায় থেকেও যে নির্বাচন সুষ্ঠ হতে পারে সেটি এবার প্রমাণ করতে হবে। সেজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে দায়িত্ব সবাইকে স্বচ্ছতার সঙ্গে পালন করতে হবে।

বিস্তারিত