• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা

জানা গেছে, একসময় বিভিন্ন জায়গা থেকে আগে বাংলাদেশ ব্যাংকে আসতেন অনেকেই। এখন তার ব্যতিক্রম ঘটছে। মেধাবীদের বাংলাদেশ ব্যাংকের চাকরিতে আসার একটি বড় কারণ ছিল নিজস্বতা। স্বাধীনভাবে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারতেন। এখন পরিদর্শনসহ বেশির ভাগ সিদ্ধান্ত ওপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে অনেকের মধ্যে হতাশা রয়েছে। আবার অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে সুযোগ-সুবিধাও কিছুটা বেশি পেতেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

বিস্তারিত

সমর্থকদের সমালোচনায় হাসি পায় সাকিবের

আর মাত্র এক সপ্তাহ পরেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশে ক্রিকেট দল। ৩ মে শুরু হওয়া এই সিরিজের শুরুতে বাংলাদেশ দল পাচ্ছে না তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বিশ্বকাপের আগে এত গুরুত্বপূর্ণ সিরিজের শুরুতে সাকিবের না থাকা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। অবশ্য যাকে নিয়ে এতো আলোচনা সেই সাকিব নিজেই জানালেন এসব দেখলে হাসি পায় তার।

বিস্তারিত

আ.লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিলেন। আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলছে। আদা, রসুন ও পেঁয়াজ ডলারের দামে আমদানি করতে হচ্ছে। মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না। আজকে সন্তান বিক্রি করে পেট চালাতে হচ্ছে।

বিস্তারিত

সপ্তাহের শেষ দিনে সূচকের বড় পতন

তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়া-কমার ক্ষেত্রে সার্কিট ব্রেকারের (দাম বাড়া বা কমার সর্বোচ্চ সীমা) নতুন নিয়ম চালু করার পর বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই শতাধিক প্রতিষ্ঠানের ক্রেতা সংকট দেখা দিয়েছে। দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের বিপুল শেয়ার ও ইউনিট বিক্রির আদেশ এলেও ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। ফলে সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হচ্ছে। এতে শুরুতেই সূচকের বড় পতন হয়েছে।

বিস্তারিত

আইনজীবী নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক

বিএনপিপন্থি আইনজীবী নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বৈঠকে অংশ নেন আইনজীবী নেতারা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত

আবেগ-অনুভূতির কারণে কিছুটা বিশৃঙ্খলা হয়: সিইসি

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে সব বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শুরু করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন।

বিস্তারিত

ইসরায়েলের কল্যাণের স্বার্থে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মনে করেন, ইসরায়েলের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শিগগিরই পদত্যাগ করা উচিত। নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে বাধা বলেও উল্লেখ করেছেন তিনি।

বিস্তারিত

বিএনপি গণবিরোধী রাজনীতি করে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে; জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ।

বিস্তারিত

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

রাঙামাটির বাঘাইছড়ির দাড়িপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার শিজকছড়া-উদয়পুর সড়কের সাজেক ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত

মাল্টিপ্লেক্সে দাপট দেখাচ্ছে ‘রাজকুমার’

ঈদে মুক্তি পাওয়া এক ডজন সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হচ্ছে ৮টি সিনেমা। এই সিনেপ্লেক্সের বাইরে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ‘রাজকুমার’।

বিস্তারিত