• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

উন্নয়ন প্রকল্প নিয়ে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চলমান উন্নয়ন প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে এবং যথাযথ যাচাই-বাছাই করে নতুন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর খরচ কম হবে সেগুলো আমাদের দ্রুত শেষ করতে হবে। কারণ, আমি মনে করি- যত তাড়াতাড়ি আমরা সেগুলো শেষ করতে পারব তত বেশি সুবিধা পাব।’

বিস্তারিত

বাবরের ব্যাটে রংপুরের প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেই রংপুর রাইডার্সকে জয়ে ফেরালেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক রংপুরের হয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

বিস্তারিত

সাইফ আলি খান হাসপাতালে ভর্তি

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) সকালে এই অভিনেতাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্তারিত

খুনের দায়ে ৮০০ বছর কারাদণ্ড!

এক অপরাধীকে মোট ৮০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার একটি আদালত। ১৬ জনকে হত্যার দায়ে রিগোবের্তো দানিলো মোরালেস (৩৭) নামের ওই অপরাধীকে এই সাজা দেয়া হয়।

বিস্তারিত

আজব ইঞ্জিনের এক ট্রেন!

ইটালির টুস্কান অঞ্চলে হিটাচি কোম্পানির ব্যাটারিচালিত ‘ব্লুস' ট্রেন চালানো হচ্ছে। কোম্পানির প্রতিনিধি মার্কো সাকি বলেন, ইটালির উত্তরে হিটাচি কোম্পানির পিস্টোরিয়ার কারখানায় ব্লুস ট্রেন তৈরি করা হয়। জাপানে কোম্পানির সদর দপ্তরের সহায়তায় সেখানেই এই ট্রেন তৈরি করা হয়েছে।

বিস্তারিত

ড. ইউনূসকে হয়রানি বন্ধে মার্কিন সিনেটরদের চিঠি

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটররা। এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন ১২ মার্কিন সিনেটর।

বিস্তারিত

বাড়বে শীত, যেসব বিভাগে হতে পারে বৃষ্টি

ঢাকায় রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে বুধবার দিনের তাপমাত্রা কমবে। এ ছাড়া মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত

ভোট যেমন ভুয়া, বৈদেশিক অভিনন্দনও ভুয়া: মান্না

সরকারকে বিশ্বের বিভিন্ন দেশের অভিনন্দন প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকার বলছে, আমাদের চীন ও রাশিয়া সমর্থন করেছে। আমাদেরকে ইউরোপ, আমেরিকা এবং জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে। এগুলো ভুয়া। ভোট যে রকম ভুয়া, এই (অভিনন্দন) দাবিগুলোও ভুয়া।

বিস্তারিত

‘শরীফার গল্প’ বিতর্ক নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন

পাঠ্যবইয়ে শরীফার গল্পের বিতর্ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পাঠ্যবইয়ে আলোচিত শরীফার গল্প নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে, কোনো বিভ্রান্তি থাকলে পরিবর্তন হবে।

বিস্তারিত

‘দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে আইনী জটিলতা নেই’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলগুলো ইচ্ছা হলে প্রার্থীদের মনোয়ন দিতেও পারে, না-ও দিতে পারে। তাতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।

বিস্তারিত