• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বৈরিতা ভুলে আবারও ইরান-পাকিস্তান মৈত্রী

বৈরিতা ভুলে আবারও মৈত্রী স্থাপন করল ইরান-পাকিস্তান। সীমান্তে পাল্টাপাল্টি হামলায় সৃষ্ট সামরিক উত্তেজনার পর সব বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে তেহরান ও ইসলামাবাদ।

বিস্তারিত

বিশ্ব ইজতেমা-বইমেলা : সময় বাড়বে মেট্রোরেলের

বিশ্ব ইজতেমার জন্য কাঙ্খিত মেট্রোরেল এবার উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ হতে পারে। এ নিয়ে সমীক্ষা চলছে। এসব কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিস্তারিত

সুখবর পাচ্ছেন জার্মানিতে থাকা অভিবাসীরা

নাগরিকত্ব লাভ ও দ্বৈত নাগরিকত্বের নিয়ম কিছুটা শিথিল করে আইন পাশ করেছে জার্মান সংসদ। এটি দেশটিতে থাকা অভিবাসীদের জন্য বিরাট এক সুখবর। শুক্রবার এই বিলটি সংসদে পাশ হয়। খবর আলজাজিরা।

বিস্তারিত

গার্মেন্টসের ওপর নির্ভরতা কমাতে বাণিজ্যমেলা : বাণিজ্য প্রতিমন্ত্রী

রপ্তানি বহুমুখী করে বাণিজ্য বাড়ানোর কৌশলে এগিয়ে যাচ্ছে সরকার। এমনটিই জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ঢাকা বাণিজ্যমেলার মূল উদ্দেশ্য গার্মেন্টসের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানিকে বহুমুখী করা বলেও জানান তিনি।

বিস্তারিত

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবেই : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গণতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। যতক্ষণ না দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ফিরিয়ে দিতে না পারব ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না।

বিস্তারিত

জাতীয় পার্টি চিঠি 'কাদের' হোক বিরোধীদলীয় নেতা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধীদলীয় নেতা, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে তার দল।

বিস্তারিত

গাজায় কবর খুঁড়ে লাশ বের করছে ইসরায়েল

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের সৈন্যরা বুলডোজার দিয়ে কবরস্থানটি গুঁড়িয়ে দিয়েছে। কবরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। দেহাবশেষ উন্মুক্ত অবস্থায় পড়ে আছে। বৃহস্পতিবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, গাজায় তাদের অন্যতম প্রধান লক্ষ্য জিম্মিদের উদ্ধার করা। তাদের মৃতদেহ খুঁজে বের করা এবং ফেরত দেওয়া। এ কারণেই কবরস্থানে অভিযান চালিয়ে লাশ অপসারণ করা হয়েছে।

বিস্তারিত

নোয়াখালী: স্ত্রীর মৃত্যুর পর মারা গেলেন স্বামী

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্রেন স্টোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্ত্রী মোহসেনা খাতুন। এর চার ঘণ্টা পর ১০টা ৩০ মিনিটে স্বামী আবু সায়েদ (৭০) নিজ বাড়িতে মারা যান। তাদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায়।

বিস্তারিত

দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রয়েছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সাহসিকতার কারণে আমরা দাবি করতে পারি যে, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রয়েছে। নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে। তিনি বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে তাদর অনুপস্থিতিতেও ভোটারশূন্য হয়নি, প্রতিবন্দ্বিতাহীনও হয়নি। পৃথিবীর অনেক দেশে সব দলের অংশ নেয়ার পরও ৪০ শতাংশের ওপরে টার্ন আউট দেখা যায় না। ইউরোপসহ অনেক দেশে টার্ন আউট ২৫-৩০ শতাংশ হয়। আবার কোথাও কোথাও এর চেয়েও কম, যা আমরা জানি।

বিস্তারিত

চট্টগ্রামে বন্ধ গ্যাস সরবরাহ

চট্টগ্রামে শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে চট্টগ্রামে সরবরাহ করা হয়। আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গত ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এটি গতকাল বৃহস্পতিবার চালু হওয়ার কথা ছিল। কিন্তু চালু করা যায়নি।

বিস্তারিত