• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গৃহকর্মীকে পিটিয়ে ভাইরাল রাহাত ফাতেহ আলী

গৃহকর্মীকে বেধড়ক পিটিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফাতেহ আলী খান। তাও আবার একটা বোতলের জন্য। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। কিন্তু কেন এটা করলেন তিনি?

বিস্তারিত

রিজার্ভ কমলো পৌনে দুই বিলিয়ন ডলার

দীর্ঘদিন ধরেই দেশে চলছে ডলার সংকট। এ সংকট উত্তরণের অন্যতম উপায় রেমিট্যান্স-রপ্তানি আয় বাড়ানো। কিন্তু সেখানে নেই আশানুরূপ সু-সংবাদ। অন্যদিকে আমদানির চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা না থাকায় প্রতিদিনই ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে।

বিস্তারিত

বাজারের ব্যাগে মিলল ৮ কোটি টাকার মাদক!

রাজশাহীর গোদাগাড়ীর একটি খামার বাড়িতে বাজারের ব্যাগ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। তবে মাদককারবারিদের আটক করতে পারেনি। বাজারের ব্যাগের মধ্যে বালুর স্তুপের ভিতরে এই হেরোইনগুলো রাখা ছিল। এই হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত

শীতের তীব্রতা শেষে সুসংবাদ

এখনো কুমিল্লা, সীতাকুণ্ড ও মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত

বাংলা একাডেমির পুরস্কার প্রত্যাখ্যান করলেন কথাসাহিত্যিক!

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন।

বিস্তারিত

সব কোচিং সেন্টার বন্ধ থাকবে এক মাস

আগামী ১৫ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশর সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিস্তারিত

বাংলাদেশের জন্য সুখবর দিল আরব আমিরাত

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানিতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। দেশটি বাংলাদেশে বিনিয়োগেও আগ্রহী।

বিস্তারিত

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, তিনি চিকিৎসকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন। একইসঙ্গে চিকিৎসায় অবহেলার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবেন।

বিস্তারিত

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। নিহত ব্যবসায়ীর নাম নুরুল হুদা লিটন। তিনি ফেনীর দাগনভূঁঞা উপজেলার জগতপুর গ্রামের এবাদুল হকের ছেলে। আগামী ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা ছিল তাঁর।

বিস্তারিত

‘বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার’

কুষ্টিয়ায় বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা শহরের মঙ্গলবাড়িয়া এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত