• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের শোক

বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের শোক

নিজস্ব প্রতিবেদক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

মঙ্গলবার এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মন্ত্রণালয়।

২২ জুলাই ২০২৫, ০৮:২৮পিএম, ঢাকা-বাংলাদেশ।