• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

  যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা

  যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

 

সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে ৫১ বিলিয়ন ডলার বা প্রায় ৬ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পাশাপাশি ইয়েমেনের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তও দিয়েছে তারা। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত বন্ধে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। সৌদি আরবের বোমাবর্ষণ ও নৌ অবরোধে ইয়েমেনে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ দাবি করেছে হুতিরা। একই সঙ্গে লোহিত সাগরে সৌদি ট্যাংকারে হামলা বন্ধ এবং বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের অবস্থান নিয়ে আলোচনার বিষয়ও উঠে এসেছে।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে সংঘাত শুরু হয়। এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মদিনার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।

 

০৭ নভেম্বর ২০২৬, ১০:২১এএম, ঢাকা-বাংলাদেশ।