ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
১২:১৯পিএম, ২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে ৩০০ ফিট সড়কের মাস্তুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত০২:৪৫পিএম, ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী ড. সীতেশ চন্দ্র বাছারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগে করা হলো। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।
বিস্তারিত০২:৩৯পিএম, ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
বাংলাদেশে মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনের বিপজ্জনক অবক্ষয় ঘটেছে। সেই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট হওয়ার কারণে আমরা শঙ্কিত। এটি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে বিপন্ন করতে পারে বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ।
বিস্তারিত০২:৩১পিএম, ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
দ্বাদশ সংসদে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের। তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিস্তারিত০২:২৮পিএম, ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
বহুল আলোচিত অপহৃত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আর অপহরণ চক্রের মূলহোতা মালেকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের পর পাশবিক কায়দায় নির্যাতন ও মুক্তিপণ দাবি করে আসামিরা।
বিস্তারিত০৭:২০পিএম, ২৪ জানুয়ারি ২০২৪, বুধবার
টেলিটকের ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণসহ ৬ প্রকল্পে চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ। বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিস্তারিত০৭:১৫পিএম, ২৪ জানুয়ারি ২০২৪, বুধবার
ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা আগামী ১০০ দিনের মধ্যে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মন্ত্রী বলেন, বায়ুদূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে।
বিস্তারিত০৬:৫৬পিএম, ২৪ জানুয়ারি ২০২৪, বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চলমান উন্নয়ন প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে এবং যথাযথ যাচাই-বাছাই করে নতুন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর খরচ কম হবে সেগুলো আমাদের দ্রুত শেষ করতে হবে। কারণ, আমি মনে করি- যত তাড়াতাড়ি আমরা সেগুলো শেষ করতে পারব তত বেশি সুবিধা পাব।’
বিস্তারিত