• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম ফাইন মন্ডল। তিনি বগুড়া সদরের চার মাথা এলাকার বাসিন্দা ও মোটর শ্রমিকের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন পর্যন্ত নিহত অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বাস ও প্রাইভেট কার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একজন পরিবহন নেতা ছিলেন।

০৬ এপ্রিল ২০২৪, ০১:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।