• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সিলেটের যেসব এলাকায় গ্যাস থাকবেনা

সিলেটের যেসব এলাকায় গ্যাস থাকবেনা

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

কারিগরি কারণে উল্লিখিত সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

০৯ মার্চ ২০২৪, ০৫:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।