• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় অজ্ঞাত সাদা পায়জামা পড়া লাশ উদ্ধার

ফতুল্লায় অজ্ঞাত সাদা পায়জামা পড়া লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় ফতুল্লার ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, নিহতের বয়স ৪৫ থেকে ৪৮ হবে। পড়নে রয়েছে লাল কালো চেক হাফ হাতা গেঞ্জি আর সাদা পায়জামা। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

১৬ নভেম্বর ২০২৪, ০৫:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।