• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২০

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২০

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির রাফা এলাকায় ওই হামলা চালানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েত হাসপাতালের কাছে অবস্থিত ওই আবাসিক ভবনে আশ্রয় নিয়েছিল ওই বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। কিন্তু সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নিরাপদ অঞ্চল মনে করে ফিলিস্তিনিরা যেখানে আশ্রয় নিচ্ছে সেগুলোও এখন ইসরায়েলি বাহিনীর বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

গাজার একটি ঐতিহাসিক মসজিদেও হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার এক সাংবাদিক সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওমারি মসজিদে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওমারি মসজিদ ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। এটি প্রায় ১৪০০ বছরের প্রাচীন একটি মসজিদ। কিন্তু হাজার বছরের পুরোনো এই ঐতিহাসিক মসজিদটিও ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহায় পায়নি।

এদিকে ‘গণহত্যার অপরাধে’ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দাক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার প্রায় তিন মাস পর এই মামলা করা হলো।

৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।