• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

হামলা বন্ধে ইসরাইল ও ইরানের প্রতি জরুরি বার্তা ট্রাম্পের

হামলা বন্ধে ইসরাইল ও ইরানের প্রতি জরুরি বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরাইল ও ইরান পরস্পরের ওপর হামলা চালালে সোমবার দু’পক্ষের প্রতি তিনি এ আহ্বান জানান। 

দুই মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, দেশ দুটি এই প্রথমবারের মতো পরস্পরের ওপর হামলা চালিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসরাইল ও ইরানকে অবিলম্বে ‘হামলা’ চালানো বন্ধ করতে হবে।

০৮ জুন ২০২৬, ০৫:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।