• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য মো. হাসনাত ও মিজানুর রহমানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিস্তারিত

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

শেখ হাসিনার পদত্যাগ, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আবারও ৩ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি সারাদেশে আগের ধারাবাহিকতায় লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবে দলটি।

বিস্তারিত

এমপি হলে খেলাধুলার উন্নয়নে সাকিবের যত পরিকল্পনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে ভোটে লড়ছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই ক্রিকেট তারকা বাইস গজের মায়া ছেড়ে এখন জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন। বেকার সমস্যা সমাধানে অন্ততপক্ষে ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ওয়ার্ল্ডক্লাস ক্রিকেট একাডেমি গড়ে তোলা, ফ্রি ওয়াইফাই জোন তৈরি এবং কৃষিখাতের আধুনিকায়ন সহ নানা উন্নয়ন পরিকল্পনা মাথায় নিয়ে কাজ করে চলেছেন সাকিব আল হাসান।

বিস্তারিত

ভোটের দিন বন্ধ থাকবে চার ধরণের যানবাহন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচ ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ভোটের দিন ৭ জানুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।

বিস্তারিত

জাপানে সুনামির আঘাত, দেড় ঘণ্টায় ২১ বার কম্পন

বড় মাত্রার বেশ কয়েকটি এবং ছোট ছোট অনেকগুলো ভূমিকম্পের জেরে সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয়েছে জাপানে। দেশটির মধ্যাঞ্চলীয় মূল দ্বীপ হোনশু’র তোয়ামা জেলার প্রধান শহর তোয়ামা সিটিতে ইতোমধ্যে আঘাত হেনেছে সুনামির ঢেউ।

বিস্তারিত

ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড, পাঁচ মিনিট পরই জামিন

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ছয় মাসের দণ্ডিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আপিলের শর্তে জামিন দিয়েছেন শ্রম আদালত। রায় ঘোষণার পাঁচ মিনিটের মধ্যেই আসামিদের জামিন দেন আদালত।

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের হামলায় লোহিত সাগরে ১০ হুথি যোদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর ১০ যোদ্ধা নিহত হয়েছেন। লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকালে হুথিদের নৌকা লক্ষ্য করে মার্কিন সেনারা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। ওই হামলায় হুথি গোষ্ঠীর তিনটি নৌকাও ডুবে গেছে।

বিস্তারিত

রাজধানীতে থার্টিফার্স্টে ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ ৩

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. সিয়াম (১৬) ও তার দুই চাচা মো. রাকিব হোসেন(১৮) ও মো. রায়হান (১৬)।

বিস্তারিত

আগুন নেভাবে উড়ন্ত রোবট ড্রাগন

সাধারণত অ্যানিমেশন মুভিতে উড়ন্ত ড্রাগন কিংবা উড়ন্ত উদ্ভট প্রাণী দেখা যায়। এসব একরকম রূপকথাও বটে। কখনো উড়ন্ত ড্রাগনের মুখ দিয়ে আগুন বের হয়। তবে এবার বিজ্ঞানীদের প্রচেষ্টায় উড়ন্ত ড্রাগনের মুখ থেকে আগুন বের না হয়ে বরং আগুন নেভানোর কাজ করবে উড়ন্ত ড্রাগন।

বিস্তারিত

নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিস্তারিত