• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ঈদে ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে ঠেলাঠেলি

এখন থেকে ট্রেনে চড়লে গুনতে হবে বাড়তি ভাড়া। রেল ভ্রমণে সরকারের রেয়াতি সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে ভাড়া বাড়বে। এপ্রিল থেকেই কার্যকর করতে তোড়জোড় শুরু করেছে রেলওয়ে। তবে এমন সিদ্ধান্তের বিষয়ে রেলের মহাপরিচালক ও রেলপথমন্ত্রী দুই রকম বক্তব্য দিয়েছেন।

বিস্তারিত

বিপুল ভোটে ফের জয়ী পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে রোববার। এই নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন।

বিস্তারিত

বঙ্গবন্ধু কখনো ভয় পেতেন না: ঢাদসিক মেয়র

দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন কিন্তু পুলিশ-ম্যাজিস্ট্রেটের ভয়ে তিনি কখনো পালান যাননি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রবিবার দুপুরে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।

বিস্তারিত

স্মার্ট ডাক সেবার যুগে নোয়াখালীর ভাসানচর

নোয়াখালীর হাতিয়া উপজেলার দূর্গম উপকূলীয় অঞ্চল ভাসানচরকে স্মার্ট ডাকসেবার আওতায় আনা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক রবিবার ভাসানচর সাব পোস্ট অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ১৩ হাজার একরের ভূখন্ডটি ডাক সেবার আওতাভূক্ত হলো। গত ১ মার্চ প্রতিমন্ত্রী ভাসানচর সফরকালে সেখানে কর্মরত সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মচারি –কর্মকর্তা সর্বোপরি স্থানীয় জনগণের স্মার্ট ডাক ও কুরিয়ার সেবার প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে একটি সাব পোস্ট অফিস প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদে নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আজ থেকে ভাসানচরে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ডাক সেবার যাত্রা শুরু হয়।

বিস্তারিত

১ এপ্রিল থেকে ট্রেনের ভাড়া বাড়ছে

ট্রেনের ভাড়ায় পরিবর্তন আনছে বাংলাদেশ রেলওয়ে। এবার দূরত্ব হিসেবে ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে সরকারি প্রতিষ্ঠানটি, যা আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। জানা গেছে, বর্তমানে রেল ভ্রমণে ১০১ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ভাড়ার ওপর ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটারে ২৫ শতাংশ এবং ৪০১ কিলোমিটারে ৩০ শতাংশ যে রেয়াতি সুবিধা ছিল তা আর থাকছে না। এবার দূরত্ব হিসেবে উল্টোটা হবে। এতে করে দূরের গন্তব্যের ট্রেনের ভাড়া সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। সর্বনিম্ন ভাড়া বাড়বে ১০ শতাংশ। তবে ১০০ কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তনশীল থাকবে।

বিস্তারিত

ব্যর্থ লিটন

একদিন আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের স্কোয়াডে জায়গা হয়নি তার। নতুন বলে অধারাবাহিক হওয়ার কারণেই ৫০ ওভারের সংস্করণে নির্বাচকদের আস্থা হারিয়েছেন তিনি। দল থেকে বাদ পড়ার পরই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন ক্ল্যাসিক এই ব্যাটার। তবে ঘরোয়া এই টুর্নামেন্টেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি উইকেটকিপার এই ব্যাটার।

বিস্তারিত

পাকিস্তানে সাংবাদিক অপহরণ করলো পুলিশ

ডেইলি জাংয়ের সাংবাদিক মোহাম্মদ নাদিমকে অপহরণ ও হয়রানির অভিযোগে পাকিস্তানের সিন্ধু কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সিটিডি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আসিফ এজাজ শেখ জানান, রেসকোর্সের কাছে একটি পাবলিক ট্রান্সপোর্ট পয়েন্ট থেকে ওই সাংবাদিক ও আরেক ব্যক্তিকে হেফাজতে নিয়ে সিটিডি সিভিল লাইনস থানায় নিয়ে আসে তারা।

বিস্তারিত

অবন্তিকার আত্মহত্যায় সহকারী প্রক্টর ও সহপাঠীর সংশ্লিষ্টতা আছে : ডিএমপি অতিরিক্ত কমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় তার সহপাঠী ও সাবেক সহকারী প্রক্টরের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।

বিস্তারিত

মৃত্যুর দিনেই শিল্পকলা পদকের ফরম পূরণ করেছিলেন সাদি মহম্মদ

রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী সাদি মহম্মদ অনেকটা অভিমান করেই গেল বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় আত্মহত্যার পথ বেছে নেন। তার অস্বাভাবিক মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পদকপ্রাপ্ত শিল্পীর ফরম। যেখানে দেখা যায়, নিজের ছবি যুক্ত এই ফরম পূরণ করেছেন সাদি মহম্মদ। করেছেন স্বাক্ষরও। যেখানে তারিখটাও লিখা ১৩ মার্চ! তার মৃত্যুদিনে!

বিস্তারিত

মেট্রোরেলের মালামালবাহী জাহাজ পৌছাল মোংলায়

মেট্রোরেল প্রকল্পের ৫৭৮ টন মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল। বুধবার (১৩ মার্চ) দুপুরে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

বিস্তারিত