• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুদকের মামলায় ফেরারি: ছদ্মনামে লুকিয়ে থেকেও ধরা!

‘পাপ বাপকেও ছাড়ে না’, এমন চিরন্তন সত্য বাণী ঘুরেফিরেই বাস্তব জীবনে দেখা যায়। অপরাধীরা লুকিয়ে থাকলেও শেষমেষ নানা নাটকীয়তার মাধ্যমে গ্রেপ্তার হতে হয়। তেমনই বাস্তব জীবনের উদাহরণ হচ্ছেন ফারুক বিন জামান বাবর ওরফে ফরহাদ জামান। অপরাধ লুকাতে ছদ্মনাম ফরহাদ জামান ব্যবহার করে ভুয়া জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সার্টিফিকেট, টিআইএন সার্টিফিকেটের, বিনিয়োগ বোর্ডের সনদ, ফায়ার সার্ভিস সনদ, ট্রেড লাইসেন্স তৈরি করে একের পর এক অপকর্ম করে বহাল তবিয়তে ছিলেন দীর্ঘ ১০ বছর। তবে তিনি এবার ধরা পড়েছেন। এবার বিচারের মুখোমুখি হওয়ার পালা।

বিস্তারিত

স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে কুপিয়ে হত্যা

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট শাহেদুজ্জামান পলাশকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা খুন করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিস্তারিত

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস নিয়োগ দেবে সরকার

এবার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজেদের পছন্দে একান্ত সচিব (পিএস) নিয়োগ দিতে পারবেন না। জনপ্রশাসন থেকে দেওয়া হবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস। এমনকি পিএস নিয়োগের ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের কোনো পছন্দের সুযোগ নেই বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিস্তারিত

তৈরি হচ্ছে বৃহত্তম রেডিও টেলিস্কোপ

প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী রেডিও দূরবীক্ষণ যন্ত্র। ‘স্কয়ার কিলোমিটার অ্যারে’ দূরবীক্ষণ যন্ত্রটি দু’টি ধাপে তৈরি হবে। প্রথম পর্যায়ের কাজ ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। ২০২৯ সালের মধ্যে দু’টি ধাপের কাজই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ২০২৯ সালের মধ্যেই এ দূরবীক্ষণ যন্ত্রটি কাজ করা শুরু করবে বলেও আশা করা হচ্ছে।

বিস্তারিত

দখল হলেই ডিএনসিসির অভিযান : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যেখানে দখল হচ্ছে সেখানে অভিযান পরিচালনা করা হবে। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ সংলগ্ন স্থানে সুরের ধারা ও ডিএনসিসির যৌথ উদ্যোগে আয়োজিত পৌষ উৎসব-১৪৩০-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বিস্তারিত

দলে নেই ঈশান-শামি

আগেই ধারণা করা হয়েছিল, শাস্তির আওতায় পড়তে পারেন ভারতের বিকল্প উইকেটরক্ষক ঈশান কিশান। দল থেকে পারিবারিক কারণে ছুটি নিয়ে দুবাইয়ে অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচকদের সুনজর হারান এই উইকেটরক্ষক ব্যাটার। এরপরেই গুঞ্জন ছিল, কিছুটা শাস্তি পেতে পারেন ঈশান। ঘটলোও তাই। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে নেই তিনি।

বিস্তারিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ফ্রান্সের

বিশ্বের যেকোনো দেশে যেতে হলে একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন। রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দলিল হিসেবে প্রমাণ করে পাসপোর্ট। তবে বিশ্বের সব দেশের পাসপোর্টের মর্যাদা সমান নয়। বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যে দেশের পাসপোর্টধারীদের অন্যান্য দেশের তুলনায় বেশি দাম দেওয়া হয়। এমনকি বিশ্বের বহু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায় এসব পাসপোর্ট নিয়ে।

বিস্তারিত

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

‘জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেকে সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাকবে’ বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা রেকর্ড পঞ্চম মেয়াদে এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেওয়ার একদিন পর শুক্রবার বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করে শেখ হাসিনা লেখেন, ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।’

বিস্তারিত

পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

ইউক্রেনকে পালটা পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ। দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সরবরাহ করা অস্ত্র দিয়ে যদি রাশিয়ার অভ্যন্তরে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায় ইউক্রেন তাহলে মস্কোর পক্ষ থেকে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হবে।

বিস্তারিত

বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা ছিল : রাশিয়া

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিমত প্রকাশ করেছে রাশিয়া। নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল অংশ না নেওয়াটা দুঃখজনক বলে উল্লেখ করেছে মস্কো।

বিস্তারিত