• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বিএনপিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত

শুক্রবার (২১ জুন) রাত পৌনে ৯টার দিকে তারা দাওয়াত কার্ড নিয়ে বিএনপির অফিসে পৌঁছান। বিএনপির পক্ষ থেকে দাওয়াত কার্ড গ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী। উল্লেখ্য, আগামী ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি হচ্ছে। পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউ। ১৯৪৯ থেকে ২০২৪- সুদীর্ঘ সাড়ে ৭ দশকের সংগ্রামী পথচলা। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (২১ জুন) দলটি আয়োজন করল আনন্দ শোভাযাত্রা।

বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআআই সদস্যের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের শিল্পপতিদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআআই)। শুক্রবার (২১ জুন) রাতে নয়াদিল্লির তাজ হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় একই হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বিস্তারিত

রাজধানীতে ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা নদীর পানিতে ডুবে মইনুদ্দিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর রূপনগর নৌকাঘাটে ওই শিশু পানিতে ডুবে যায়। অচেতন অবস্থায় ওই শিশুকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বেসনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত

তানজিমকে আইসিসির শাস্তি

৪ ওভার হাত ঘুরিয়ে ৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ২১ ডট বল দিয়ে রেকর্ডে নাম লেখান তরুণ এই পেসার। এর মধ্যে দুটি মেইডেনও ছিল। তার দুর্দান্ত এই স্পেলে নেপালকে রীতিমত গুটিয়ে দেয় বাংলাদেশ। সেই সঙ্গে লাল-সবুজের প্রতিনিধিদের সুপার এইটে টেনে নেন।

বিস্তারিত

বৃহস্পতিবার দেশে ফেরার ফ্লাইট শুরু

চলতি বছর হজ করতে গিয়ে গত দুদিনে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন । এ পর্যন্ত বাংলাদেশি মোট ২১ জন হজযাত্রী মারা গেলেন। বুধবার (১৯ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত

তামিমের পরামর্শ

বাংলাদেশের ব্যাটিংয়ে নেই কোনো ধারাবাহিকতা। ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন ব্যাটাররা। কিংসটাউনের আর্নোস ভেল স্টেডিয়ামে সোমবার যেমন মাত্র ১০৬ রানে শেষ বাংলাদেশ। পুরো ২০ ওভার টিকতে পারেনি দল, সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। সেটিও মাত্র ১৭!

বিস্তারিত

ইসরাইলের সরকার ভেঙে দেয়ার আহ্বান

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে প্রতিক্রিয়ায় দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, যুদ্ধকালীন মন্ত্রিসভা নয় বরং ইসরাইলের বর্তমান সরকারই ভেঙে দেওয়া উচিত নেতানিয়াহুর।

বিস্তারিত

ঈদুল আজহা পালিত

যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সারা দেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হয়েছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কুরবানি করেছেন।

বিস্তারিত

শনি ও রোববার যেসব এলাকায় ব্যাংক খোলা

পবিত্র ঈদুল আজহার কুরবানির পশু কেনার জন্য লেনদেনের সুবিধার্থে রাজধানীর দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নাটোরের সিংড়া পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব শাখায় ব্যাংকিং কার্যক্রম রাত ১০টা পর্যন্ত পরিচালনা করতে বলা হয়েছে।

বিস্তারিত