• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে বাড়ছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির অবনতি

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ঝিনাই, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সামান্য কমলেও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সেই সঙ্গে অন্য সব নদীর পানি বৃদ্ধিও অব্যাহত আছে।

বিস্তারিত

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখাসহ চার দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বিস্তারিত

বেনজীরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের সাড়ে ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তদন্তকারীরা বলেছেন, তাদের প্রাথমিক তদন্তে এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

বিস্তারিত

রাতে সারাদেশে হতে পারে তুমুল বৃষ্টি

ঢাকাসহ দেশের সব অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত

যে কারণে ফের ট্রলের মুখে বাইডেন

কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে লেজেগোবরে পাকিয়ে ফেলা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুর্বল পারফরম্যান্সের জন্য জেট ল্যাগকে দায়ী করেছেন তিনি। বিতর্কের আগে একাধিক স্থানে ভ্রমণের কারণে পারফরম্যান্স দুর্বল হয়েছে। ক্লান্তিতে মঞ্চে তিনি প্রায় ঘুমিয়েই পড়ছিলেন।

বিস্তারিত

সারাদেশে বন্যা পরিস্থিতির সবশেষ যে অবস্থা

সিলেটে বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে। নগরীর নিচু এলাকা থেকে পানি কোনোভাবেই কমছে না। বৃষ্টিপাত কম হলে একটু কমে। বৃষ্টি হলে ফের বেড়ে যায়। এভাবেই জলমগ্ন হয়ে আছে নগরীর উপশহর ও দক্ষিণ সুরমা সরকারি কলেজসহ গোটা এলাকা। অন্যদিকে দেশের উত্তরের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জে বন্যার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হচ্ছে স্বপ্নের ভিটেবাড়ি। নিঃস্ব হয়ে পড়ছেন মানুষজন।

বিস্তারিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবরোধ করে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের নগর জলপাই বাইপাস অবরোধ করে এই আন্দোলন করেন তারা।

বিস্তারিত

মোদি সরকারের পতন আগস্টে : বিহারের মুখ্যমন্ত্রী

ভারতের লোকসভা নির্বাচন সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন বিজেপি। তাই শরিকদের ওপর ভর করে ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে হয় দলটিকে। বিজেপির নেতৃত্বে সেই সরকারকে ‘দুর্বল’ বলে কটাক্ষ করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালু প্রসাদ যাদব। তিনি দাবি করেছেন, এক মাসের মধ্যে পতন হবে কেন্দ্রের মোদি সরকারের।

বিস্তারিত

কারাগারে কনডেম সেল, যা দেখেছেন দুই বিচারপতি

মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জের রিট মামলার শুনানির অংশ হিসেবে দুজন বিচারপতি দেশের দুটি কারাগার পরিদর্শন করে সেখানকার (ফাঁসির আসামির) কনডেম সেলের চিত্র রায়ে তুলে ধরেছেন।

বিস্তারিত

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির সব বিশ্ববিদ্যালয়

সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণারা হিড়িক পড়েছে।

বিস্তারিত