• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন সাজেকে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে পাহাড়ি ঢলে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় তিন শতাধিক পর্যটক।

বিস্তারিত

বাংলাদেশে মানবিক সংকট চলছে : জাতিসংঘ

বাংলাদেশে মানবিক সংকট চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া ও পরবর্তীতে সাংবাদিকদের আটক করার ঘটনায়ও নিন্দা জানিয়েছে সংস্থাটি।

বিস্তারিত

এইচএসসি পরীক্ষা শুরু কবে, জানা গেল যা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার মাঝে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। নতুন করে আগামী ১০ আগস্ট পর্যন্ত পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।

বিস্তারিত

ঢাকার যেসব এলাকায় শুক্রবার বন্ধ থাকবে গ্যাস

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শুক্রবার রাজধানীর বড় অংশজুড়ে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত

স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, জনসম্মুখে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পুর্নব্যক্ত করছে।

বিস্তারিত

সব মৃত্যুই দুঃখজনক, আমরা লজ্জিত : হাইকোর্ট

হাইকোর্ট বলেছেন, ‘সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।’

বিস্তারিত

দেশব্যাপী রাষ্ট্রীয় শোক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালিত হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে।

বিস্তারিত

শকুন কমে যাওয়ায় ৫ লাখ মানুষের মৃত্যু

এক সময় ভারতে প্রচুর শকুন ছিল। এই পাখিরা বিস্তীর্ণ ক্ষেত্রে গবাদি পশুর মৃতদেহ খুঁটে খেয়ে নিয়ে পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতো। কিন্তু দুই দশকেরও বেশি আগে অসুস্থ গরুর চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কারণে ভারতে শকুন মারা যেতে শুরু করে। ১৯৯০-এর দশকের মাঝামাঝি ৫০ মিলিয়ন শকুনের সংখ্যা শূন্যের কাছাকাছি নেমে গিয়েছিল। কারণ গবাদি পশুদের জন্য একটি সস্তা নন-স্টেরয়েডাল ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক শকুনের জন্য মারাত্মক প্রতিপন্ন হতে শুরু করে। ওই ওষুধ দিয়ে চিকিৎসা করা পশুদের মৃতদেহ খাওয়ার পর পাখিদের কিডনির সমস্যা দেখা দিতে শুরু করে এবং অবশেষে তারা মারা যায়।

বিস্তারিত

ছাত্র-জনতা বিক্ষোভের ডাক, সড়কে সতর্ক পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি সফলে সোমবার সারা দেশে বিক্ষোভ করবে ছাত্র-জনতা। ইতোমধ্যে রাজধানীসহ সারা দেশে স্থান নির্ধারণ করেছেন আন্দোলনকারীরা। ‘কোটা পুনর্বহাল করা চলবে না’ নামক আন্দোলনকারীদের গ্রুপ থেকে কর্মসূচির স্থান এবং সময় জানাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দিবাতগত রাতেই সোমবার বেলা ১১টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

বিস্তারিত

কোটা আন্দোলনের প্রভাব রেমিট্যান্সে, যা বলছে সরকার  

দেশে ডলারের দাম বাড়িয়ে দেওয়ায় এবং ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বেশি টাকা পাঠানোর ফলে জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় পেয়েছিল বাংলাদেশ। এক মাস না যেতে উল্টো চিত্র দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। মাস শেষে সার্বিক রেমিট্যান্স চিত্রে এর ফল দেখা যাবে।

বিস্তারিত