• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের লোকবল বৃদ্ধি করার দাবি বিএনপি'র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরোধী অপরাধে মামলা করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার মন্ত্রী-এমপি ও তার দোসরদের বিরুদ্ধে; সেই মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে নেই। জাতি অত্যন্ত প্রত্যাশা করে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হোক। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা ও লোকবল বৃদ্ধি করা হোক। প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইবুনাল স্থাপন করা যায় কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে।

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: খলিলুর রহমান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি আকস্মিক নয়। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে জরুরি বৈঠক শেষে শনিবার (৫ এপ্রিল) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

বিস্তারিত

বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো'

তিনি বলেন, ‘বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হয়েছে। এটা খুব আনন্দের কথা। আমরা মনে করি যে, ভূ-রাজনীতি ও বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং এ অঞ্চলে বাংলাদেশ-ভারতের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে।'

বিস্তারিত

গ্রেফতার কির্টন

জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, গত রোববার বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই স্থানীয় পুলিশ আটক করে কির্টনকে। তার কাছে ২০ পাউন্ড (প্রায় ৯ কেজি) নিষিদ্ধ ঘোষিত গাঁজা পাওয়া গেছে। এরপর থেকে পুলিশি হেফাজতে আছেন কির্টন। এ বিষয়ে ক্রিকেট কানাডাকে অবহিত করা হয়েছে।

বিস্তারিত

৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করেছেন। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিস্তারিত