• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পুনরায় অভিযোগ জানালেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিরুদ্ধে ন্যায্য বিচার না পাওয়া এবং পারিবারিক পরিচয়ের কারণে অন্যায্য আচরণের অভিযোগ তুলেছেন সায়মা ওয়াজেদ। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা এবার অস্ট্রেলিয়ার একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত মতামতধর্মী লেখায় এসব অভিযোগ করেন।

বিস্তারিত

আগামী রমজানের সম্ভাব্য শুরুর তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাত

হিজরি বছরের হিসাব অনুযায়ী প্রতি বছরই রমজান মাস এবং ঈদুল ফিতরের সময় পরিবর্তিত হয়। খ্রিষ্টীয় ক্যালেন্ডারের চেয়ে ইসলামী ক্যালেন্ডার প্রায় ১১ দিন ছোট এবং এটি সাধারণত ৩৫৪ দিনের হয়ে থাকে। ফলে প্রতি বছরই রমজান মাস গ্রেগরিয়ান বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।

বিস্তারিত

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে, প্রকাশ পূর্ণাঙ্গ রায়

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে

বিস্তারিত

সিনেমা হলের উন্নয়নে সরকারের পদক্ষেপ নেওয়ার ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর

দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বিস্তারিত

নারীর ক্ষমতায়নকে নিছক ধারণা হিসেবে দেখার সুযোগ নেই: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু পেশাগত প্রশিক্ষণ প্রদান বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি যথেষ্ট নয়, এর সঙ্গে ব্যক্তিগত আত্মবিশ্বাস, যোগাযোগদক্ষতা, অধিকার সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিস্তারিত

মিষ্টির আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিস্তারিত

ডেঙ্গুতে বাড়ছে প্রাণহানি, ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু নিয়ে সংখ্যা ৩০০ ছাড়াল

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা।

বিস্তারিত

সৌদিতে ধরপাকড়: ১৪ হাজার গ্রেপ্তার, ফেরত পাঠানো হলো ১০ হাজারের বেশি প্রবাসীকে

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৪ হাজার মানুষকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ অভিযানের পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

বিস্তারিত

গরুর মাংসের দাম কমিয়ে ২৫০ টাকা করার দাবিতে লিগ্যাল নোটিশ সরকারকে

গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংসের বাণিজ্যিক আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আমদানি শুল্ক যৌক্তিকীকরণের দাবি জানানো হয়েছে নোটিশে।

বিস্তারিত

বাল্যবিবাহ ও বৈষম্যমুক্ত সমাজ গড়ে কন্যাশিশুর ভবিষ্যৎ সুরক্ষার আহ্বান রাষ্ট্রপতির

বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিস্তারিত